
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের সশ্রাম-ধুলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে এসব লগি-বৈঠা ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। অভিযানে দোকান দুটি থেকে আনুমানিক সাড়ে ৪০০ লগি-বৈঠা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তিনি এসব লগি-বৈঠা তৈরি করেছিলেন। এ ছাড়া নাশকতার চেষ্টার অভিযোগে মিদুল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘নাশকতা প্রতিরোধে পুলিশ শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোথাও নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com