
নাজমুল রানা,জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাপটি ব্যবহার করে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এতে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব, ম্যাপসহ পূর্ণাঙ্গ ঠিকানা দেখা যাবে। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং ফলাফল জানার সুবিধাও থাকছে।
ইসি সূত্র জানায়, অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ভোটারের তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে—বর্তমানে কোন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা এবং ভোট দেওয়ার সিরিয়াল নম্বর। নির্বাচন কমিশনের আশা, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভোটারদের ভোগান্তি কমবে এবং নির্বাচনসংক্রান্ত তথ্য আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”