
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী | Probaho News24
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
ফেনী-২ আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মজিবুর রহমান মঞ্জু জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে পরিবর্তনের রাজনীতি, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন।
রবিবার সকাল ১১টায় ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এবি পার্টি ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শিক্ষাবিদ, পেশাজীবী ও দলীয় নেতাকর্মীরা।
সভায় বক্তব্যের শুরুতে মঞ্জু বলেন: “নির্বাচন অবশ্যই হবে—এর বিকল্প নেই। দেশের বড় দলগুলো প্রস্তুতি নিয়েছে, আমরাও নিয়েছি। তবে নির্বাচন আয়োজনকারী সংস্থাগুলোর প্রস্তুতিতে এখনও ঘাটতি রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এসব ঘাটতি দ্রুত পূরণ করা জরুরি।”
তিনি আরও বলেন: “দেশের মানুষ পরিবর্তন চায়। আমরাই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। জনগণের ভোটাধিকার, সুশাসন, এবং তরুণদের নিরাপদ ভবিষ্যৎ আমাদের রাজনীতির মূল ভিত্তি।”
মতবিনিময় সভায় জেলা নেতারা জানান— ফেনীর মানুষের অধিকার রক্ষা, উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়ন ও পরিবর্তনের রাজনীতিতে জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে এবি পার্টি মাঠে থাকবে।
অনুষ্ঠানের শেষদিকে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন দলটির চেয়ারম্যান। সম্পূর্ণ সভা জুড়ে ছিল উষ্ণ অভ্যর্থনা, সৌহার্দ্যপূর্ণ আলোচনার পরিবেশ এবং পরিবর্তনের প্রত্যাশা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”