
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এমপি।
মতবিনিময় সভায় উথুরা বাজারের ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা বিষয় তুলে ধরেন।
এ সময় ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এমপি ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উথুরা বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের স্বার্থ রক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উথুরা বাজারের উন্নয়নে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”