
শামিম,পটুয়াখালী প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার, ২৮ ডিসেম্বর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মাদ মাইনুল ইসলাম। এর আগেও তিনি একই দায়িত্বে থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানান নেতাকর্মীরা। মুহাম্মাদ মাইনুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম-এর বড় ছেলে। ছাত্ররাজনীতিতে তার পথচলা শুরু হয় পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল কাদের। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে কারা দায়িত্ব পেয়েছেন, তা পর্যায়ক্রমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংগঠনের দায়িত্বশীলরা জানান, নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর পূর্ব এলাকায় ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”