আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদের আনন্দ ভাগাভাগি: আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময়।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের,আলীকদমে,২১শে,মার্চ ২০২৬খ্রিস্টাব্দ, তারিখ:বিকাল,সাড়ে,তিন ঘটিকার, সময়,,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আলীকদম সেনা জোনের উদ্যোগে আজ আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে এক আন্তরিক ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত মহতী কার্যক্রমে- বিএ-৭৮৮৭ লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম সেনা জোন উপস্থিত থেকে চিকিৎসক, সেবাকর্মী এবং হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রোগীদের মাঝে জোন কমান্ডার ফ্রুট বাস্কেট বিতরণ করেন, যা উপস্থিত সকলের মাঝে আনন্দের সঞ্চার করে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ রোগীদের মনে ঈদের আনন্দ ছড়িয়ে দেয় এবং চিকিৎসা সেবার পরিবেশকে আরও উষ্ণ ও প্রাণবন্ত করে তোলে।
এ ধরনের মানবিক উদ্যোগ শুধু ঈদের আনন্দই ছড়িয়ে দেয় না, বরং সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি এবং আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করে। আলীকদম সেনা জোনের এই মহৎ প্রয়াস স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব বিস্তার করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”