আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক একজন আসামীকে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ।
১৮এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত : ০১:৩০ ঘটিকার সময়, পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান এর দিক নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই হারুন রশীদ, এএসআই মাহমুদুল হাসান, এএসআই রাজীব দে সহ সঙ্গীয় ফোর্সসহ-
পুলিশের বিশেষ অভিযানে আলীকদম মংচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন—
নাম: মোঃ আবুল কাশেম
পিতা: মোঃ ইসমাইল
মাতা: ফাতেমা খাতুন, মংচাপাড়া, ২নং ওয়ার্ড, ৩নং নয়াপড়া ইউপি, আলীকদম উপজেলা, বান্দরবান।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মামলা নং ০৫(০২)২৫, জিআর-১১/২৫, টিআর-১২০/২৫ এবং সিংগাইর থানার মামলা নং ০২(০৫)২৫, জিআর-১৪৮/২৫, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ও ৮(গ) ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী বর্তমানে আলীকদম থানার হাজতে রয়েছে এবং আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com