
আলীকদমের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতৃত্বের নাম জনাব মোঃ আবুল কালাম। বহু বছর ধরে তিনি আলীকদম উপজেলার সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে আসছেন। আলীকদম উপজেলা পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে তার নেতৃত্ব অতীতে যেমন গুরুত্বপূর্ণ ছিল, বর্তমানেও তা আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটি হলো তার বিরুদ্ধে পূর্বে আরোপিত বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার। ২০১৯ সালে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হলেও, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে আলীকদমের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। উপজাতি, বাঙালি, সব জাতি-ধর্মের সাধারণ মানুষসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, অভিজ্ঞ নেতৃত্ব দলে ফিরে আসায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর তাকে আবার রাজনৈতিক মঞ্চে সক্রিয় ভূমিকায় দেখতে চাওয়ার আগ্রহ ও আশা উভয়ই বেড়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”