আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় হতে- ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজার সংলগ্ন অংবাইঅং পাড়াকেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ০৬ মাস থেকে ০৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকাদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। টিকাদান কার্যক্রমে সহায়তা করেন উচং মে মার্মা (ইপিআই, স্বাস্থ্য সহকারী)সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম, যিনি ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃআবু হানিফ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রোগ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় এনে রোগ প্রতিরোধ সম্ভব। তারা সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, একই দিন সকাল ৯টা থেকে আলীকদম উপজেলার আরও ১১টি পাড়াকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”