
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সনাতন ধর্মালম্বীদের পরম প্রেমময় শ্রী শী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম-মহোৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলীকদম উপজেলার আওতাধীন ০১নং সদর ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ সৎসঙ্গ কেন্দ্র মন্দির প্রাঙ্গণে এ মহোৎসবের আয়োজন করা হয়। আলীকদম পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন জনাব পংকজ ইন্দু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বিহার, চট্টগ্রামের সভাপতি জনাব শ্রী তিমির কান্তি সেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৎসঙ্গ বিহার কেন্দ্র, চকরিয়ার প্রতিনিধি জনাব শ্রী মৃদুল কান্তি ধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ কেন্দ্র, চট্টগ্রামের সম্পাদক জনাব সঞ্জয় চৌধুরী, সৎসঙ্গ বিহার সাতকানিয়ার সভাপতি জনাব সাধন চন্দ্র সুশীল এবং জনাব প্রণব সেন। এছাড়াও আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধর্মীয় এই মহোৎসবে শ্রী শী ঠাকুর অনুকূল চন্দ্রের পৃথিবীতে আগমন ও মানবকল্যাণে তাঁর অবদানের ওপর আলোচনা, গীতাপাঠসহ নানা ধর্মীয় আচার ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সন্ধ্যায় প্রার্থনা ও আশীর্বাদ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”