আলীকদমে মারমা সম্প্রদায়ের ‘মাহা সাংগ্রাই পোয়েঃ ২০২৬’ উদযাপন: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন জলকেলী উৎসব।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি;
বান্দরবানের আলীকদম উপজেলায় মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মাহা সাংগ্রাই পোয়েঃ ২০২৬ উপলক্ষে জলকেলী (মৈত্রীময় পানি বর্ষণ) অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের মংচিং হেডম্যান পাড়ায় স্থানীয় মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন।
এ সময় মংচিং হেডম্যান পাড়ার কারবারি, মৌজা হেডম্যানসহ নারী, পুরুষ ও শিশুসহ মার্মা সম্প্রদায়ের ছেলে মেয়ে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। সবাই আনন্দঘন পরিবেশে জলকেলীতে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। মারমা সম্প্রদায়ের এ ঐতিহ্যবাহী উৎসব পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আবারও প্রতিফলিত হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”