আলীকদমে মহান মে দিবস উদযাপন: র্যালি ও আলোচনা সভায় শ্রমিক অধিকারের গুরুত্ব তুলে ধরা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (০১ মে ২০২৬ খ্রিস্টাব্দ) সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে মহান মে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও অনুষ্ঠানে আলীকদম থানা পুলিশের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নারী শ্রমিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”