আলীকদমে বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক, প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বিশেষ অভিযানে প্রায় ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসবি ও ডিজিএফআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ হারুনুর রশীদ। তার সঙ্গে ছিলেন এসআই ফারক আহমেদ, এসআই জহিরুল ইসলাম, এএসআই রাজিব দাশ এবং নারী কনস্টেবলসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভারত মোহন পাড়ায় উজান কুমার তংচঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা এবং পৃথকভাবে কাগজে মোড়ানো ১২০টি পুড়িয়া (মোট ওজন ৪৯০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে শোভারানী তংচঙ্গা (৩০) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটককৃত আসামি:
শোভারানী তংচঙ্গা (৩০), স্বামী: উজান কুমার তংচঙ্গা, পিতা: মৃত তারাচাদ তংচঙ্গা, মাতা: যতীন মালা তংচঙ্গা, সাং: ভারত মোহন পাড়া, ৪নং ওয়ার্ড, ১নং সদর ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।
অভিযান শেষে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং আটককৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে আলীকদম থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে থানা সূত্রে জানা গেছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”