
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চৈক্ষ্যং মডেল হাই স্কুল প্রাঙ্গণে গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ১০:০০টা হতে বিকাল ৩:৩০টা পর্যন্ত চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় এবং ছালেমা খাতুন ফাউন্ডেশন (চেয়ারম্যান লায়ন এম.এ মন্নান), লায়ন্স ক্লাব অব চিটাগাং এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের আয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ হোসাইন রানা (রিজিয়ন চেয়ারম্যান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ হাসানুজ্জামান, লায়ন নুরুল আনোয়ার সেলিম, লায়ন হারুন অর রশিদ শাহিন, লায়ন জালালী লিও মাসুম হাসিব। চিকিৎসাসেবা প্রদানের জন্য চট্টগ্রাম থেকে আগত তিনজন বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করেন।
আয়োজনে প্রায় ৯০০ রোগীকে চোখের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে লেন্স, চশমা, ছানির অপারেশনসহ অন্যান্য চক্ষু সমস্যার চিকিৎসা প্রদান করা হয়। একইসাথে বিভিন্ন এলাকার ১০০ জন ছেলে শিশুর বিনামূল্যে খতনা করা হয় এবং প্রতিটি শিশুকে একটি লুঙ্গি, একটি গামছা ও একটি টুপি বিতরণ করা হয়।
এছাড়া একই তারিখ দুপুর ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ও ছালেমা খাতুন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টারের সহযোগিতায় ৩নং ওয়ার্ডের ভরিরমুখ দরদরী আল হেরা কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ২০টি তোষক এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। একইসাথে দরদরী আবুল কাশেম পাড়া এবং রেফারফাড়ীর আশপাশ এলাকার হতদরিদ্র মানুষের মাঝে মোট ৩০০ পিস শীতবস্ত্র (১৫০+১৫০ কম্বল) বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা রোগী ও উপকরণপ্রাপ্ত সাধারণ মানুষ তাদের বক্তব্যে আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিরা জানান, আগামীতেও আন্তর্জাতিক লায়ন্স ক্লাব ও সংশ্লিষ্ট ফাউন্ডেশনের উদ্যোগে পার্বত্য দুর্গম অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”