আলীকদমে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ,মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, আলীকদম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ উদ্দিন এর, নেতৃত্বে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি আলীকদম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনফুল দোকানের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মীর কাশেম ছোট্টো, আলীকদম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সৈয়দ, আলীকদম সদর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি সৈয়দ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা অতীতের মতো বর্তমানেও সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”