
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে নবীনবরণে জাঁকজমক আয়োজন
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক জহিরুল ইসলাম রাজুর তত্ত্বাবধানে এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুন নাহার ও আফিফা ইশরাতের যৌথ সঞ্চালনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইফতেখায়রুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে সুশিক্ষিত প্রজন্মের বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল বইপড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে।” বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ এবং পরশুরাম প্রেসক্লাব সভাপতি এম. এ হাসান। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. সেলিম উদ্দিন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু হানিফ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলায় বক্তব্য দেন মেহেরাজ হোসেন এবং ইংরেজিতে বক্তব্য রাখেন মুনতাহিনা জান্নাত শাম্মী। শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে কলেজের প্রাক্তন ছাত্রী ও বিটিভি শিল্পী রিয়া সাহাসহ একাধিক শিক্ষার্থী অংশ নেন। মনোমুগ্ধকর পরিবেশনায় শিক্ষার্থী ও অতিথিরা মুগ্ধ হন।এছাড়া যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক কাজী সালমা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আ.ছ.ম ফজলুল করিম সম্রাটসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”