আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
সারা দেশের ন্যায় আজ থেকে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয় এবং প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।
পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়। কেন্দ্রের প্রবেশপথে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং কোনো প্রকার অনিয়ম রোধে তৎপর ছিলেন।
কেন্দ্র সচিব মোছাঃ নূরুন নাহার জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কক্ষে পর্যাপ্ত সংখ্যক সি সি ক্যামেরা ও পরিদর্শক নিয়োজিত রয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, আলোকসজ্জা এবং পানীয় জলের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য রাখা হয়েছে একজন করে ডাক্তার।
অভিভাবকরাও কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে তাদের সন্তানদের জন্য দোয়া ও শুভকামনা জানান। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আগামী কয়েক সপ্তাহ ধরে এই পরীক্ষা চলবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”