
মোঃ মাহাবুবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ময়মনসিংহ জেলার ৬ নম্বর ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আছিম বাজার এলাকায় এই মিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় নির্বাচনী প্রচারণা। আজ প্রচারণার শেষ দিন উপলক্ষে বিকেলে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। ফুলবাড়িয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে বিদ্যালয় মাঠে এসে জড়ো হন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বাদ মাগরিব সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন। এরপর আখতারুল আলম ফারুকের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের মিছিলটি আছিম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। নেতাকর্মীদের মতে, শেষ দিনের এই মিছিল নির্বাচনী মাঠে দলের সাংগঠনিক শক্তি ও সমর্থনের বার্তা দিয়েছে। একই সঙ্গে ভোটের আগের মুহূর্তে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”