
মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সোনাগাজী সমিতি ঢাকা সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অভ্যন্তরীণ সংকটে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও সমাজকল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহ উদ্দিন খান কিসলু ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সমিতির হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে তিনি পদত্যাগের সংকেত দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। তার সিদ্ধান্তে মর্মাহত হয়ে নির্বাহী কমিটির একাধিক সদস্য দায়িত্বে থাকার অনুরোধ করেছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সোনাগাজীবাসীর কল্যাণে এবং সংগঠনের ধারাবাহিকতায় তিনি ভবিষ্যতেও দায়িত্ব পালন করবেন।
এদিকে সংগঠনের বর্তমান কমিটি আইনানুগভাবে বহাল রয়েছে। কোনো সমষ্টিগত পদত্যাগ বা আদালতের রায় ছাড়া কমিটি বাতিল হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রবীণ নেতারা। সাম্প্রতিক কিছু ব্যাপারে মতভেদ দেখা দিলেও পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্বশীলতার সাথে সংগঠন পরিচালনার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
নেতৃবৃন্দ মনে করছেন, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নতুন কমিটি পুনর্গঠনের উদ্যোগ কিছুটা ধীর হয়েছে। তবে সাময়িক উত্তেজনা যেন এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রভাব না ফেলে সে বিষয়ে দায়িত্বশীলরা সতর্ক রয়েছেন।
এমতাবস্থায় নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া সমিতির ব্যানারে অননুমোদিত কার্যক্রম বা হস্তক্ষেপের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সদস্য ও এলাকাবাসী। অভিজ্ঞরা মনে করেন, এ ধরনের পরিস্থিতি দানশীল ও দায়িত্বশীল ব্যক্তিদের হতাশ করতে পারে, যা অতীতেও সামাজিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা সুসংহত রাখতে সিনিয়র নেতাদের প্রতি সম্মান এবং সাংগঠনিক শৃঙ্খলাকে অটুট রাখার আহ্বান জানান সংশ্লিষ্ট সকলে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”