অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার সময় মাদারগঞ্জের ৮ জন আটক।
পীরগঞ্জ, রংপুর জেলা প্রতিনিধি, হাসান মিয়ার প্রতিবেদনে।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার সময় হাতেনাতে ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ সংলগ্ন একবার গ্রামে পীরগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, একবার গ্রামের একটি গোপন আস্তানায় দীর্ঘদিন ধরে স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহার করে অনলাইনে অবৈধ জুয়া এবং ক্যাসিনো ব্যবসা চলছিল—এমন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রচলিত জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের এই মাদক ও জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com