1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে শ্রমিকদের সঞ্চিত টাকায় ঈদ উপহার পেল ২০০ সিএনজি শ্রমিক - probahonewstv
July 30, 2026, 11:16 pm

সোনাগাজীতে শ্রমিকদের সঞ্চিত টাকায় ঈদ উপহার পেল ২০০ সিএনজি শ্রমিক

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, March 16, 2026
  • 85 Time View
সোনাগাজীতে সঞ্চয়ের টাকায় শ্রমিকদের ঈদ উপহার

সোনাগাজীতে শ্রমিকদের সঞ্চিত টাকায় ঈদ উপহার পেল ২০০ সিএনজি শ্রমিক

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন; উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ শ্রমিকদের ফেনীর সোনাগাজীতে সিএনজি স্ট্যান্ডভিত্তিক শ্রমিকদের নিজস্ব সঞ্চয়কৃত টাকায় প্রায় দুই শতাধিক সিএনজি শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শ্রমিক সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগে ঈদের আগে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে সোনাগাজীর একটি সিএনজি স্ট্যান্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, সাংগঠনিক সম্পাদক ও লাইন সেক্রেটারি সাহাব উদ্দিন, পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন, প্রচার সম্পাদক মহি উদ্দিন, শ্রমিক নেতা রানা এবং যুবদল নেতা এজাহার হোসেন। আয়োজকরা জানান, সিএনজি শ্রমিকদের স্বল্প আয়ের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে শ্রমিকদের কাছ থেকে অল্প অল্প করে সঞ্চয় করা অর্থ দিয়ে এই ঈদ উপহার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে প্রায় ২০০ জন শ্রমিককে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ঈদ উপহার দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিকদের নিজেদের উদ্যোগই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে শ্রমিকরা নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ঈদ উপহার পেয়ে শ্রমিকরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। কয়েকজন শ্রমিক বলেন, “আমরা সবসময় সংগঠনের জন্য চাঁদা দিয়ে থাকি। এবার সংগঠনের পক্ষ থেকে আমাদের জন্য ঈদের উপহার দেওয়া হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি পাবে।” অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের মাঝে পর্যায়ক্রমে ঈদ উপহার বিতরণ করেন। শ্রমিকদের কল্যাণে এই ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

See also  অভিনব পন্থায় ফেনী-২ আসনের মনোনয়নের রিভিউ চাইলেন বিএনপি নেতা আলাউদ্দিন আলাল

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category