1. thpshopbd@gmail.com : admin :
নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নি হ ত - probahonewstv
October 10, 2026, 2:27 am

নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নি হ ত

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 68 Time View

নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত

মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৪৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তিনি নূরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিজ বাসা থেকে মসজিদে এশার নামাজ আদায় করতে যাচ্ছিলেন মুসা। এ সময় অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলামের ভাষ্য, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে পরে জানাব।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলামের ভাষ্য, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে পরে জানাব।

See also  বান্দরবানের মাতামুহুরী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু — নিখোঁজের ২২ ঘণ্টা পর লাশ উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category